বরাক তরঙ্গ, ২৪ জুলাই: আসামের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান জননেতা সিদ্দেক আহমদ বর্তমানে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান প্রাক্তন মন্ত্রী অজিত সিং।
হাসপাতালে পৌঁছে অজিত সিং সিদ্দেক আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কিছু সময় তাঁর সঙ্গে সৌজন্যমূলক আলাপচারিতা করেন। তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলে চলমান চিকিৎসা ও শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
এ সময় অজিত সিং সিদ্দেক আহমদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। তিনি তাঁদের সাহস জোগানোর পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং চিকিৎসাধীন নেতার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান।
উল্লেখ্য, কয়েকদিন আগে অসুস্থ হয়ে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সিদ্দেক আহমদ। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, সমাজসেবী, বিশিষ্ট নাগরিক এবং অসংখ্য শুভানুধ্যায়ী হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করছেন এবং দ্রুত সুস্থতা কামনা করছেন।



