স্কুলে যাওয়ার পথে উধাও! ১২ দিন ধরে নিখোঁজ শিক্ষিকা, উৎকণ্ঠায় পরিবার

Spread the news

এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১২ জুলাই :
স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ১২ দিন ধরে নিখোঁজ ২২ বছরের এক স্কুল শিক্ষিকা। ঘটনাটি কাছাড়ের কাটিগড়ায়। নিখোঁজ শিক্ষিকার নাম দিশা সঞ্জয় দাস। তিনি গোবিন্দপুরের বাসিন্দা এবং চৌরঙ্গী এলাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা।

পরিবারের দাবি, গত ৩০ জুন সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন দিশা। এরপর আর বাড়ি ফেরেননি। বহু খোঁজাখুঁজির পরও তাঁর কোনও সন্ধান না মেলায় গত ১ জুলাই কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন তাঁর মা মালতী সঞ্জয় দাস।

রবিবার ১১ দিন পেরিয়ে গেলেও দিশার কোনও সন্ধান না মেলায় উদ্বেগে পরিবার। দিশাকে কেউ কোথাও দেখতে পেলে নিকটবর্তী থানায় অথবা 8450999095 ও 7045999096 নম্বরে যোগাযোগ করার জন্য কাতর আবেদন জানিয়েছেন তাঁর বাবা সঞ্জয় দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *