সোনাইয়ে জয়ী উত্তর ঝাঞ্ঝারবালি

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুলাই : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে জয়ী হল উত্তর ঝাঞ্ঝারবালি। শনিবার রোমাঞ্চকর লড়াইয়ের পর টাইব্রেকারে ৩-২ গোলে পুলিশ ইলেভেন শিলচরকে পরাজিত করে তারা। নির্ধারিত সময়ে গোল শূন্য থাকে ম্যাআ। এ দিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মায়াজুল হক। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জাতীয় রেফারি এ. মজিদ চৌধুরী।
অন্যদিকে, পুলিশ ইলেভেন-এর আনশুলা দৈমারি সেরা লিংকম্যানের পুরস্কার অর্জন করেন। এই পুরস্কার প্রদান করেন এএসিএম মুন্না লস্কর।

ম্যাচ পরিচালনা করেন ইজাজ আহমদ, বুলবুল লস্কর৷ আবুল হোসেন ও আবেদ রসুল। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রবিবার কোনও ম্যাচ অনুষ্ঠিত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *