ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু দুই যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুলাই : তামুলপুর গোরেশ্বরের শুয়াগপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। নিহতদের নাম গৌতম বড়ো ও দীপেন বড়ো। জানা গেছে, বগামাটি থেকে ফেরার পথে একটি ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হন দুই যুবক। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশের পাশাপাশি এলাকায় সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *