মাছ রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুন, গ্রেপ্তার

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুলাই : শোণিতপুর জেলার রঙাপাড়া থানার অন্তর্গত মইনাজুলি দয়ালপুর এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ, মইনাজুলি দয়ালপুরের বাসিন্দা লক্ষীরাম টুডু বাঁশ দিয়ে মারধর করে স্ত্রী সীতা মুর্মুকে হত্যা করেছেন।
জানা গেছে, লক্ষীরাম টুডু বাড়িতে মাছ এনে স্ত্রী সীতা মুর্মুকে রান্না করতে দেন। কিন্তু মাছ রান্না করতে কিছুটা দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর রাগের মাথায় বাঁশ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই সীতা মুর্মুর মৃত্যু হয় বলে অভিযোগ।

ঘটনার পর অভিযুক্ত লক্ষীরাম টুডু পালিয়ে যায়। তবে রঙাপাড়া পুলিশ অভিযান চালিয়ে কাছাকাছি একটি জঙ্গলে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *