বিজেপিতে যোগ দিয়েই বড় দায়িত্ব! রাজ্যসভার জন্য মনোনীত সুস্মিতা

Spread the news

বরাক তরঙ্গ, ৯ জুলাই : রাজনীতির ময়দানে নতুন চমক। সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার পরই বড় রাজনৈতিক দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। বিজেপির পক্ষ থেকে তাঁকে রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্রের দাবি, উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে সুস্মিতা দেবের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপিতে যোগদানের অল্প সময়ের মধ্যেই রাজ্যসভার মনোনয়ন পাওয়াকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সুস্মিতা দেব দীর্ঘদিন কংগ্রেসে থাকার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং পরে রাজ্যসভার সাংসদ হন। সাম্প্রতিক সময়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনারই অবসান ঘটিয়ে তাঁকে রাজ্যসভার জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এই ঘোষণার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও বিজেপির দাবি, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বকে সামনে এনে দলকে আরও শক্তিশালী করাই তাদের লক্ষ্য।

এদিকে, আনুষ্ঠানিকভাবে মনোনয়নের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাজ্যসভার নির্বাচনে সুস্মিতা দেবের জয় কার্যত নিশ্চিত বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *