বদরপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ছাতা বিতরণ

Spread the news

বরাক তরঙ্গ, ৮ জুলাই : ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বদরপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে জনসেবামূলক কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১৫০টিরও বেশি ছাতা বিতরণ করা হয়েছে। বৃষ্টির মৌসুমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথসভা ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে ছাতা বিতরণ করা হয়। কর্মসূচির উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে ছিল নবনামকরণ করা ছত্রপতি শিবাজী মহারাজ লেন (রেলওয়ে হাসপাতালের পিছন এলাকা) এবং স্বামী বিবেকানন্দ লেন (এফসিআই সংলগ্ন শ্রীনগর কলোনি)। শ্রীনগর কলোনিতেই প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড কমিশনার নিরূপম আচার্যের তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়। তিনি বলেন, “সেবাই পরম ধর্ম”—এই আদর্শকে সামনে রেখে ভবিষ্যতেও ওয়ার্ডবাসীর কল্যাণে এ ধরনের জনসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি নিজেও উপস্থিত থেকে ছাতা বিতরণ কার্যক্রম তদারকি করেন।

এই কর্মসূচিতে সহযোগিতা করে দর্পণ ইয়ুথ এনজিও। সংস্থার সম্পাদিকা পূজা গোয়ালা, সংগঠনের সদস্য এবং স্বেচ্ছাসেবকেরা সক্রিয়ভাবে অংশ নেন। পাশাপাশি এলাকার প্রবীণ তিন বিশিষ্ট ব্যক্তি দুলাল চন্দ্র শীল (৭০), কাজল রানী সেন (৭১) এবং মঞ্জুবালা দাস (৬৫) উপকারভোগীদের হাতে ছাতা তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *