অসম প্রকাশন পরিষদের ‘গ্রন্থবর্ষ ২০২৫ ফেলোশিপ’ ঘোষণা, ৭টি বাংলা গ্রন্থও নির্বাচিত

Spread the news

বরাক তরঙ্গ, ৩ জুলাই : অসম সরকার কর্তৃক ঘোষিত গ্রন্থবর্ষ-২০২৫ উপলক্ষে অসম প্রকাশন পরিষদ দ্বারা আয়োজিত একটি উচ্চাভিলাষী প্রকল্প ‘গ্রন্থবর্ষ-২০২৫ ফেলোশিপ’-এর প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। বিশিষ্ট লেখক, অভিধান প্রণেতা এবং অসম প্রকাশন পরিষদের সহ অধ্যক্ষ সুমন্ত চলিহার সভাপতিত্বে একটি দশ সদস্যের শক্তিশালী কমিটি দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ার পর ফেলোশিপ প্রাপকদের তালিকা প্রস্তুত করেছে। অসমিয়া, বাংলা এবং বোড়ো ভাষার পাশাপাশি অসমের ভাষার লেখকদের জন্য অসম প্রকাশন পরিষদ
কর্তৃক আমন্ত্রিত পাণ্ডুলিপিগুলি থেকে বিচারকরা এই তালিকাটি নির্বাচন করেছেন।

বিভিন্ন বিষয়ে ফেলোশিপের জন্য ৫১২ জন লেখকের কাছ থেকে মোট ৫৪৭টি পাণ্ডুলিপি জমা পড়েছিল এবং বিচারকরা পাণ্ডুলিপিগুলি পরীক্ষা করে এবছর ৪৯ জন লেখকের পাণ্ডুলিপি নির্বাচন করেছেন। এর মধ্যে ৭টি বাংলা গ্রন্থও রয়েছে। বাংলা ভাষায় ফেলোশিপ প্রাপকদের নাম এবং পাণ্ডুলিপিগুলোর শিরোনামের তালিকাটি এরকম :
দেবযানী চৌধুরী : “বরাক উপত্যকার ঐতিহ্যের ইতিহাস”,
সুদেষ্ণা চন্দ : “ফেলে আসা দিনগুলি” ( মূল অসমিয়া – নলিনীবালা দেবী),
শিশির সেনগুপ্ত : “স্বাধীনতা সংগ্রামে অসমের বীর- বীরাঙ্গনা”,
শাশ্বতী ঘোষ দস্তিদার : দন্দুয়া দ্রোহ (মূল অসমিয়া– রজনীকান্ত বরদলই),
নিবেদিতা চক্রবর্তী : “রাজমোহন নাথের রঙ্গরসের গল্প” (মূল– পীতাম্বর রাজমেধি ওরফে রাজমোহন নাথের রচনা),
নিকিতা সাহা : “পুরনো কামরূপের ধর্মের ধারা (মূল অসমিয়া – ড. বাণীকান্ত কাকতি), ড. শ্যামাশ্যাম কৃষ্ণপূজারি চট্টোপাধ্যায় : “চমস্কীয় ব্যাকরণ : তত্ত্ব ও বিশ্লেষণ”। উনচল্লিশটি পাণ্ডুলিপির মধ্যে সাতটি বাংলা, তিনটি বোড়ো ও বাদবাকি অসমিয়া।‌ গ্ৰন্থবৰ্ষ ২০২৫ ফেলোশিপ লাভ করেছেন যাঁরা সেইসব লেখক ৫০ হাজার টাকার সঙ্গে একটি প্ৰমাণপত্ৰ লাভ করবেন।

​এই ফেলোশিপের নিৰ্বাচনের জন্য নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে নিৰ্বাচক সমিতিটি গঠন করা হয়েছিল : ​সুমন্ত চলিহা (অধ্যক্ষ),
​অনুরাধা শৰ্মা পূজারী (সদস্য),
​ড. সত্যকাম বরঠাকুর (সদস্য),
​ড. সাইদুল ইসলাম (সদস্য),
​ড. অদিতি বেজবরুয়া (সদস্য), ​কামেশ্বর বড়ো (সদস্য), ​ড. প্ৰশান্ত চক্ৰবৰ্তী (সদস্য), ​ড. বিভা ভরালি (সদস্য), ​ড. লিপিকা তালুকদার (সদস্য), ​অচ্যুৎকুমার পাটোয়ারি (সদস্য)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *