স্লুইচ গেট বাজার কমিটির প্রাক্তন সভাপতি ফখরুল ইসলাম বড়ভূইয়া প্রয়াত

Spread the news

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২ জুলাই :
বানাইমুল্লা স্লুইচ গেট বাজার কমিটির প্রাক্তন সভাপতি, বিশিষ্ট সমাজসেবী আলহাজ ফখরুল ইসলাম বড়ভূইয়া (ফখর) আর নেই। বুধবার গভীর রাতে, আনুমানিক রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে বাজার কমিটির সভাপতির দায়িত্ব পালনকালে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রয়াতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ফখরুল ইসলাম বড়ভূইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *