সাডেন ডেথে জয়ী নূতন রামনগর

Spread the news

বরাক তরঙ্গ, ১ জুলাই : সোনাইয়ে বসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে সাডেনডেথে জয়ী হল নূতন রামনগর। টাইব্রেকারে ৭-৬ গোলে পালংঘাটের মুনলাইট অ্যাকাডেমিকে পরাজিত করে তারা। নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই মনুর গোলে এগিয়ে যায় মুনলাইট অ্যাকাডেমি। এরপর ১০ মিনিটে আসিক তংপার গোলের মাধ্যমে সমতা ফেরায় নূতন রামনগর। ১৬ মিনিটে সিরাজ লাংগামের গোলে আবারও এগিয়ে যায় মুনলাইট অ্যাকাডেমি। তবে ২১ মিনিটে জাভেদ আহমদের গোলে ফের ২-২ সমতা আসে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জয় নিশ্চিত করে নূতন রামনগর।

নূতন রামনগরের আসিক তংপার ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন পারুল চৌধুরী। অন্যদিকে, পালংঘাটের মুনলাইট অ্যাকাডেমির সিরাজ লাংগাম ‘প্রমিসিং প্লেয়ার’ পুরস্কারে ভূষিত হন। এ দিন ম্যাচ পরিচালনা করেন আবু আব্বাস লস্কর, আবুল হোসেন, শহিদ চৌধুরী এবং আবেদ রসুল।
আগামীকাল বুধবার মুখোমুখি হবে এমসিডি কলেজ ও পূর্ব সোনাই এম-একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *