মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩০ জুন : পাথারকান্দি বিধানসভা এলাকার বুভরিঘাট গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম লোহারের স্ত্রী অনিতা লোহারের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের উদ্যোগ নিয়েছেন মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন অনিতা লোহার। বর্তমানে তিনি মাকুন্দা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সীমিত আর্থিক সামর্থ্যের কারণে চিকিৎসার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নজরে আনা হলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রীর নির্দেশ অনুযায়ী, অনিতা লোহারের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করা হয়েছে। পাশাপাশি চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনও আর্থিক বাধা না আসে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার রাতে মন্ত্রীর পক্ষ থেকে দলীয় প্রতিনিধিরা মাকুন্দা হাসপাতালে গিয়ে অনিতা লোহারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এবং দ্রুত সুস্থতা কামনা করা হয়।
পরিবারের সদস্যরা এই সহযোগিতার জন্য মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, আর্থিক সহায়তার ফলে চিকিৎসা চালিয়ে যাওয়া সহজ হবে এবং কঠিন সময়ে তাঁরা মানসিকভাবে সাহস পেয়েছেন।



