লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ-এর শেষ পরিচালনা পর্ষদের সভা

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুন : বর্তমান লায়নিস্টিক বর্ষ ২০২৫-২৬-এর শেষ পরিচালনা পর্ষদের সভা শনিবার শিলচরের ইটখোলাস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ‘লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ’-এর উদ্যোগে আয়োজিত সভার সূচনায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রয়াত হেলেন কেলারের জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে তাঁর জীবনাদর্শ ও মানবসেবামূলক অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দৃষ্টিহীন ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও হেলেন কেলার মানবতার সেবায় অসামান্য অবদান রেখে বিশ্বজুড়ে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী জুলাই ২০২৬ মাসে বাস্তবায়নের জন্য ১১টি নতুন জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হয়। পাশাপাশি প্রতিটি প্রকল্পের জন্য পৃথক প্রকল্প চেয়ারপার্সনও মনোনীত করা হয়। সভায় জানানো হয়, আগামী ১২ জুলাই শিলচরে আয়োজিত ইনস্টলেশন অনুষ্ঠানের মাধ্যমে লায়নিস্টিক বর্ষ ২০২৬-২৭-এর নতুন পরিচালনা পর্ষদ ও পদাধিকারীদের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে সঞ্জীব রায় সভাপতি, দেবশ্রী চৌধুরী সম্পাদিকা এবং শাহিন আখতার মজুমদার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এছাড়াও অন্যান্য পদাধিকারী ও প্রতিনিধিরাও তাঁদের নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করবেন।
সভায় ক্লাবের বিশিষ্ট সদস্য শিবু চন্দ্র দাস, মিনারা লস্কর, প্রশান্ত ভট্টাচার্য, সুবীর দে, পুষ্পাবতী রায় প্রমুখ ক্লাবের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। এছাড়া ক্লাবের হিসাব-নিকাশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভা শেষে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, সদস্যদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের ফলেই তাঁর নেতৃত্বে বর্তমান কার্যকালে ক্লাব প্রায় ১৫০টি জনকল্যাণমূলক প্রকল্প সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *