ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

Spread the news

২৫ জুন : ভেনেজুয়েলায় গত সন্ধ্যায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভূমিকম্পের প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয় বলে জানা গেছে। এর আগে দেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং প্রায় ৭০০ জন আহত হয়েছেন।

কর্মকর্তাদের মতে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। রাজধানী কারাকাস-এর উত্তরে অবস্থিত এই এলাকায় বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *