টাইগার ক্লাব রূপাইলবালি’র জয় দিয়ে শুরু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

Spread the news

বরাক তরঙ্গ, ২১ জুন : সোনাই এনজিএইচএস স্কুল মাঠে অনুষ্ঠিত বাসারাত আলি লস্কর মেমোরিয়াল ও সুরাজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী ম্যাচে টাইগার ক্লাব রূপাইলবালি ৩-২ গোলে চেংকুড়ি এফসিকে পরাজিত করে সূচনা করেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় টাইগার ক্লাব রূপাইলবালি। দলের হয়ে রেটম ১২ ও ২৩ মিনিটে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন। পরে ২৭ মিনিটে আরও একটি গোল করেন রুহন। ফলে প্রথমার্ধেই ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় টাইগার ক্লাব।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চেংকুড়ি এফসি। দলের হয়ে ৫৬ মিনিটে সঞ্জয় সিং এবং ৬০ মিনিটে পাপ্পু গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত টাইগার ক্লাব রূপাইলবালি নিজেদের লিড ধরে রেখে ৩-২ গোলের জয় নিশ্চিত করে।

ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য টাইগার ক্লাব রূপাইলবলির রেটমকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। বাজাজ ফাইন্যান্সের এসিএম মুন্না লস্কর এবং সাকনের সৈদুর রহমান বড়ভূইয়া তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পৃষ্ঠপোষক মুন্না লস্কর, সিকান্ধার আলি বড়ভূইয়া ও বিবু দাসসহ বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন ফুটবল খেলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব— তাজিম উদ্দিন, জলাইনি মজুমদার, মিরখা সিংহ লস্কর এবং সুবনায় দাসকে সংবর্ধনা জানায় আয়োজক সংস্থা।

ম্যাচ পরিচালনা করেন রেফারি টিটু লস্কর। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শহিদ চৌধুরী ও হিরামণি। চতুর্থ অফিসিয়াল ছিলেন আব্দুল হাসান লস্কর এবং ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্বে ছিলেন বুলবুল লস্কর।
উল্লেখ্য, এলাকার ফুটবল চর্চা ও ক্রীড়াসুলভ মানসিকতার বিকাশে সোনাই ফুটবল একাডেমির উদ্যোগে টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *