মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে ধলাইয়ে বিজেপির ‘প্রগতি যাত্রা’

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে কাছাড় জেলার ধলাই বিধানসভা এলাকায় বিজেপির উদ্যোগে এক বর্ণাঢ্য ‘প্রগতি যাত্রা’ অনুষ্ঠিত হয়। শুক্রবার পানিভরা এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে বিজেপির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
ভারতমালা প্রকল্পের অধীনে নির্মিত সড়কপথে আয়োজিত এই যাত্রায় উপস্থিত ছিলেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাশ, বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
পানিভরা বাজার থেকে শুরু হওয়া ‘প্রগতি যাত্রা’ ভারতমালা ফ্লাইওভার পর্যন্ত অগ্রসর হয়। যাত্রা শেষে অনুষ্ঠিত সভায় বক্তারা কেন্দ্রীয় সরকারের গত এক যুগের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, গত ১২ বছরে দেশের পাশাপাশি ধলাই এলাকাতেও সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও আবাসন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে একাধিক জনমুখী প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

অন্যদিকে, বিধায়ক অমিয়কান্তি দাশ অতীতের সঙ্গে বর্তমানের তুলনা টেনে বলেন, একসময় ধলাই অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এলাকায় আধুনিক পরিকাঠামো গড়ে উঠেছে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন।

কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য এবং উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ‘প্রগতি যাত্রা’র আয়োজন করা হয়েছে বলে বিজেপি নেতৃত্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *