বরাক তরঙ্গ, ১৫ জুন : বরপেটা শহরের গায়নহাটি এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম বিপুল গায়ন। তিনি পেশায় একজন ই-রিকশা চালক ছিলেন।
পরিবারের অভিযোগ, একটি সাধারণ বিবাদ বা কথাকাটাকাটির জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ভাৰ্গিচ ওরফে দীপ নামে এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।



