শিলচরে মেডিল্যান্ড এক্সপ্রেসের চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ জুন : শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মানুষের উপস্থিতিতে মেডিল্যান্ড এক্সপ্রেসের উদ্যোগে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া মিলেছে। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতামূলক দিকনির্দেশনার সুযোগ পেয়ে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ।

আয়োজক সূত্রে জানা গেছে, শিবিরে বিভিন্ন বয়সী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীদের বিভিন্ন রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়োজনের আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের বৃহত্তর স্বার্থে এমন কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।

এ দিনের শিবিরে চিকিৎসা করেন ডাঃ বিশ্বরূপ দেব, ডাঃ শিজি বাসির ও অর্ণব ভট্টাচার্য। এছাড়াও শিবিরে রক্ত পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *