মঙ্গলদৈয়ে হিট অ্যান্ড রান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ জুন : দরং জেলার মঙ্গলদৈর রাতে বঙলাগড় এলাকার ১৫ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক হিট অ্যান্ড রান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। নিহত যুবকের নাম সফিকুল ইসলাম। তিনি মোয়ামারি গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একটি অজ্ঞাতপরিচয় দ্রুতগামী যানবাহন সফিকুল ইসলামকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় জড়িত গাড়িটির কোনও সন্ধান মেলেনি। পলাতক যানবাহনটিকে চিহ্নিত করতে পুলিশ বিভিন্ন সূত্রে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দোষী গাড়িচালককে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *