মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের ‘কৃতজ্ঞতা যাত্রা’ স্থগিত

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ জুন : আগামীকাল রবিবার নির্ধারিত দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের সফর উপলক্ষে আয়োজিত সমস্ত কর্মসূচি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বিজেপি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রবিবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ‘কৃতজ্ঞতা যাত্রা’ আপাতত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি মন্ত্রীদ্বয়ের আগমনকে কেন্দ্র করে পরিকল্পিত অন্যান্য কর্মসূচিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে। তবে স্থগিত হওয়া কর্মসূচিগুলির নতুন তারিখ ও সময় যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিজেপি কাছাড় জেলা কমিটি। এ বিষয়ে দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের সহযোগিতা ও সহমর্মিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *