বড়খলার বালাছড়া টোলগেটে ৪৫৮ বস্তা অবৈধ ইউরিয়া সার বাজেয়াপ্ত, আটক ২

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ জুন : বড়খলা থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ইউরিয়া সার বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার বালাছড়া টোলগেট এলাকায় পরিচালিত অভিযানে একটি লরি থেকে ৪৫৮ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন হিসেবে এএস-১১-ইসি নম্বরের একটি লরিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় লরিতে থাকা বিপুল পরিমাণ ইউরিয়া সার উদ্ধার করা হয়। তবে সংশ্লিষ্টরা সারগুলোর বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লরির চালক ও সহকারী চালককে আটক করেছে বড়খলা থানা পুলিশ। বাজেয়াপ্তকৃত সার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *