বরাক তরঙ্গ, ১০ জুন : ব্যাপক হারে রদবদল করা হলো কাছাড় পুলিশে। সব মিলিয়ে বদলি করা হয়েছে ৫০ জনকে। এর মধ্যে রয়েছেন ৫ জন ইন্সপেক্টর এবং আগে ১৪ জন সাব ইন্সপেক্টর। বাকি ৩১ জনের মধ্যে ১ জন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সহ ল্যান্সনায়েক ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ কর্মী। ৫ জন ইন্সপেক্টরের মধ্যে কাটিগড়া থানার ওসি নীলকমল বরুয়াকে বদলি করা হয়েছে সোনাইয়ের সিআই হিসেবে। এমটিআই নব শইকিয়াকে করা হয়েছে কাটিগড়া থানার ওসি। সিআইসিটি মিরাজ দোলেকে বদলি করা হয়েছে শিলচর থানায় অ্যাটাচ অফিসার হিসেবে। জয়পুর থানার ওসি অ্যালবার্ট লালিয়েনজৌলকে করা হয়েছে আর আই,সঙ্গে এমটিও হিসেবে অতিরিক্ত দায়িত্বেও থাকবেন তিনি। আর শিলচর সদর থানায় কর্মরত চিরঞ্জিত কুমার বরাকে করা হয়েছে সিআই সিটি।
সাব ইন্সপেক্টরদের মধ্যে মালুগ্রাম ফাঁড়িতে কর্মরত জ্যেতি বড়োকে করা হয়েছে জয়পুর থানার ওসি।
এসআই রুবুল মেধি কচুদরম থানার ওসি, কচুদরম থানার ওসি পুরুষোত্তম কুমার সিং তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অজয় দাস সদর থানায় টাউন ব্রাঞ্চে অ্যাটাচ অফিসার, বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিবাকর গগৈ শিলচর সদর থানায় অ্যাটাচ অফিসার, কালাইন থানার ডিমু চৌধুরী ভাঙ্গারপার ফাঁড়ির ইনচার্জ,ভাঙ্গারপাড় ফাঁড়ির ইনচার্জ রাজু দেব বিহাড়া ফাড়ির ইনচার্জ, ধোয়ারবন্দ থানার সেকেন্ড অফিসার অপূর্ব বরা কালাইন থানার অ্যাটাচ অফিসার, শিলচর থানার টাউন ব্রাঞ্চের রিন্টু আচার্য সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে আরএসআই, শিলচর সদর থানার গোপাল তালুকদার শালচাপড়ার ইনচার্জ অপ্রতিম খাউণ্ড সদর থানায় অ্যাটাচ অফিসার, সদর থানার কমলেন্দু দেব বড়খলা থানায় অ্যাটাচ অফিসার, আরও প্রিয়তোষ শুক্লবৈদ্য কুম্ভীরগ্রামের ইনচার্জ এবং কুম্ভীরগ্রামের ইনচার্জ ইয়াকুব আলি বদলি হয়েছেন মালুগ্রাম ফাঁড়িতে অ্যাটাচ অফিসার হিসেবে। আর তারাপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আবুল কাশিম আহমদ বদলি হয়েছেন লক্ষীপুর থানায়।



