জোনাই প্রেস ক্লাবের দ্বাদশ সাধারণ অধিবেশন অনুষ্ঠিত, গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মে : জোনাই প্রেস ক্লাবের দ্বাদশ সাধারণ অধিবেশন রবিবার জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি রয়েল পেগুর সভাপতিত্বে আয়োজিত প্রকাশ্য সভার উদ্বোধন করেন জোনাই বিজ্ঞান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. রাজেশ্বর পেগু।
অনুষ্ঠানে জোনাই প্রেস ক্লাবের মুখপত্র ‘বার্তাজীবী’-র আনুষ্ঠানিক উন্মোচন করেন জোনাই সমজেলা অসামরিক চিকিৎসালয়ের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. জ্যোতিষ দলে। এদিন সমাজ, শিক্ষা ও সাংবাদিকতা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ ও জোনাই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপচন্দ্র পাবককে ‘জীবনজোড়া সাধনা পুরস্কার’, চিচিবরগাঁওয়ের ‘অসমিয়া প্ৰতিদিন’-এর সাংবাদিক মৃদুপবন চুতিয়াকে ‘সাংবাদিকতা পুরস্কার’ এবং চিকিৎসাবিজ্ঞানের ছাত্রী অলোম নরহকে ‘জর্জ পেগু স্মারক কৃতী শিক্ষার্থী সম্মননা’ প্রদান করা হয়। সম্মানপ্রাপকদের ফুলাম গামোছা, শরাই ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি ‘জর্জ পেগু স্মারক কৃতী শিক্ষার্থী পরস্কার’-র সঙ্গে ১০ হাজার টাকার আর্থিক পুরস্কারও প্রদান করা হয়।

সভায় ২০২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ নিশিতা দলে, মৃন্ময় ময়েঙীয়া, বেবী টায়েং, বর্ণালী নাথ, পল্লব টায়ে-সহ একাধিক কৃতী ছাত্রছাত্রীকে ফুলাম গামোছা ও প্রশংসাপত্র প্রদান করে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্কংচেলেক মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. হরকান্ত পেগু। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাই বিধায়ক ভুবন পেগু। এছাড়াও শিল্পী পেনশনভোগী, শিক্ষাবিদ ও সাহিত্যিক ইন্দ্রেশ্বর পেগু, বিশিষ্ট কবি মাধব পাৱ, অবসরপ্রাপ্ত খণ্ড উন্নয়ন আধিকারিক বানেশ্বর মিলি, জোনাই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ প্রাণজিৎ পেগু, সমাজকর্মী অতুল পেগু, অবসরপ্রাপ্ত শিক্ষক মৃণাল কুলি, ডাঃ গুণদা লাগাছু, জোনাই প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি ভেউলাকান্ত পেগু, বিজয় বরি, নারায়ণ পাও, টিএমপিকের উপদেষ্টা রাজকুমার মরাং, এজেওয়াইসিপির বিত্ত সম্পাদক জ্ঞান শর্মা, অসম বার্তাজীবী সংঘের সাংগঠনিক সম্পাদক অশ্বিনী দুয়ারা, ধেমাজি জেলা সাংবাদিক সংস্থার সভাপতি ভাস্কর সভাপণ্ডিত, সম্পাদক গৌতম পেগু, জোনাই জেলা ট্রাইবেল সংঘের সভাপতি পদ্মেশ্বর দলে, টিএমপিকের জোনাই জেলা সমিতির সভাপতি ফ্রান্সিস পাতির, দেবজিৎ বৰশইকীয়া, প্রণীতা পাব টায়ে, ড. প্রান্তিকা শর্মা, রিংকু বরশইকিয়া, চিলাপথার প্রেস ক্লাবের সভাপতি নয়নমণি মহন্ত, সম্পাদক লবিরাম বরি-সহ বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি গুণীজনদের সম্মাননা প্রদান এবং কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *