সোনাইয়ে বিশাল জয় বেঙ্গল টাইগারের

Spread the news

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৯ মে : খোঁজ শিলচর-এর উদ্যোগে সোনাই এনজিএইচএস স্কুল মাঠে আয়োজিত পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে বিশাল ব্যবধানে জয়ী হল বেঙ্গল টাইগার। শুক্রবার প্রথম রাউন্ডের ম্যাচে বারিকনগরকে ৬-১ গোলে পরাজিত করেছে তারা। বেঙ্গল টাইগারের হয়ে জাইরুল ইসলাম হ্যাটট্রিক সম্পন্ন করেন। গোল করেন যথাক্রমে ১৩, ১৭ এবং ৪৭ মিনিটে । এছাড়া গাইগুয়াং ১৬ মিনিটে একটি গোল করেন এবং ইমরুজ ৪৩ মিনিটে দলের হয়ে আরেকটি গোল যোগ করেন। অন্যদিকে বারিকনগরের পক্ষে একমাত্র গোলটি করেন মকবুল ইসলাম ৪২ মিনিটে। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বেঙ্গল টাইগারের জাইরুল ইসলামকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়। মউসুফ মজুমদার ও আব্দুল কালাম তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

এ দিন ম্যাচ পরিচালনা করেন রাকিব হোসেন, আবু আব্বাস, টিটু লস্কর এবং আবদুল জলিল। আগামীকাল শনিবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভুবন খাল কাসিয়া ইয়ুথ ক্লাব মুখোমুখি হবে রবিন খাদেম অ্যাকাডেমি এফসির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *