শিলচরে ২০ কোটির ইয়াবা সহ আটক মণিপুরের যুবক

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ মে : মিজোরাম সীমান্ত থেকে মাদক সহ মণিপুরের এক যুবককে আটক করল কাছাড়ের পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে এক অভিযান চালায় পুলিশ। চেকিং চলাকালীন মিজোরাম দিক থেকে আসা একটি মহিন্দ্রা বোলেরো গাড়ি (AS12 U 7746) আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সন্দেহভাজন ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন।

এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম ঙামলেন (৪৪)। মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলার জাওলেন কুম্বিপুখরু গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য আনুমানিক ২০ কোটি টাকা। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *