চুড়াচাঁদপুরের হেংকোটের ঘন জঙ্গল থেকে অস্ত্রশস্ত্র ও যুদ্ধসামগ্রী উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ মে : মণিপুরের চুড়াচাঁদপুর থানার অন্তর্গত হেংকোটের ঘন জঙ্গল এলাকা থেকে মঙ্গলবার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও যুদ্ধসামগ্রী উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় একটি সন্দেহভাজন ঘাঁটির সন্ধানে দ্রুত অভিযান চালায় আসাম রাইফেলস এবং চুড়াচাঁদপুর পুলিশের যৌথ দল। অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে— রেজিস্ট্রেশন নম্বর ০৪৩৮৭ যুক্ত একটি একে-৪৭ রাইফেল সহ দুটি ম্যাগাজিন, রেজিস্ট্রেশন নম্বর ১১০-II-৬২০২ যুক্ত একটি এমএ-II (এমকে-II) রাইফেল সহ একটি ম্যাগাজিন, রেজিস্ট্রেশন নম্বর ৯৯৬২২এল যুক্ত একটি .৩০৩ রাইফেল সহ একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি .২২ রাইফেল সহ একটি ম্যাগাজিন, একটি ১২ বোর রাইফেল, বাইপড সংযুক্ত একটি .২২ স্নাইপার রাইফেল, দুটি সিঙ্গেল-ব্যারেল মাজল-লোডেড বন্দুক এবং একটি সিঙ্গেল-ব্যারেল ব্রিচ-লোডেড বন্দুক। এছাড়াও উদ্ধার করা হয়েছে একটি এম-৭৯ গ্রেনেড লঞ্চার (৪০ মিমি লাথোড), পাঁচটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), তিনটি জীবন্ত ১২ বোর কার্তুজ, ১৩টি ব্যবহৃত ১২ বোর কার্তুজ এবং একটি ১২ বোর কার্তুজ হোল্ডার।

অভিযানে আরও উদ্ধার হয় একটি বাওফেং ওয়্যারলেস রেডিও সেট, একটি টিওয়াইটি-টি৫ ওয়্যারলেস রেডিও সেট, দুটি অলিভ গ্রিন ম্যাগাজিন পাউচ, দুই জোড়া ক্যামোফ্লাজ জঙ্গল বুট, একটি ক্যামোফ্লাজ গোল টুপি এবং একটি গাঢ় সবুজ প্যান্ট।

উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চুরাচাঁদপুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *