যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য মনোনীত রাতুলকুমার দাস

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ মে : সমাজসেবা, উদ্যোক্তা বিকাশ এবং যুব নেতৃত্বের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ গুয়াহাটির বিশিষ্ট সমাজকর্মী ও উন্নয়ন পেশাজীবী রাতুলকুমার দাস-কে “যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬”-এর জন্য মনোনীত করা হয়েছে।

বাংলা সাপ্তাহিক পত্রিকা “যুব দর্পণ” এবং স্বেচ্ছাসেবী সংগঠন “নেতাজি ছাত্র যুব সংস্থা”-র যৌথ উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানাতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৩১ মে রবিবার বিকেলে গুয়াহাটি, অসমে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

রাতুল কুমার দাস দীর্ঘদিন ধরে Indian Institute of Entrepreneurship (IIE)-এর সঙ্গে যুক্ত থেকে উদ্যোক্তা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি ১০টিরও বেশি রাজ্যের ৩০টির অধিক ব্লকে “রুরাল এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম” সফলভাবে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এর মাধ্যমে গ্রামীণ এলাকার ন্যানো ও ক্ষুদ্র উদ্যোগকে শক্তিশালী করার পাশাপাশি বহু মানুষের আত্মনির্ভরশীলতার পথ সুগম হয়েছে।

প্রায় ১৭ বছরের পেশাগত জীবনে তিনি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রায় ২৫ হাজারেরও বেশি অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ দিয়েছেন। পাশাপাশি শতাধিক প্রথম প্রজন্মের উদ্যোক্তাকে কৌশলগত পরামর্শ, দিকনির্দেশনা এবং হাতে-কলমে সহায়তা প্রদান করেছেন। উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে উদ্যোক্তা পরিষেবা ও পরামর্শদাতা হিসেবেও তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

পেশাগত সাফল্যের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি অত্যন্ত সক্রিয়। নিজারাপুর যুব ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। এছাড়াও তিনি রোটারি ক্লাবের একজন সক্রিয় সদস্য এবং নিয়মিত মানবিক সহায়তা ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন।

গ্রামীণ উদ্যোক্তা বিকাশ, যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তোলা, সমাজকল্যাণমূলক কাজ এবং মানবিক সেবার ক্ষেত্রে তাঁর অনন্য অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে “যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬”-এর জন্য মনোনীত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *