উলুবাড়ি উড়ালপুলের নিচে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী, আটক বৃদ্ধ

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ মে : গুয়াহাটি মহানগরীর বুকে গা শিউরে ওঠার মতো ঘটনা। ব্যস্ত উলুবাড়ি উড়ালপুলের নিচে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, উলুবাড়ি উড়ালপুলের নিচে আশঙ্কাজনক অবস্থায় পড়ে ছিলেন ওই তরুণী। প্রত্যক্ষদর্শীদের দাবি, তরুণীর পাশেই বসে ছিলেন এক মদ্যপ বৃদ্ধ ব্যক্তি।

রক্তাক্ত তরুণীর কাছ থেকে রক্তমাখা একটি লাঠিও উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত আহত তরুণীর পরিচয় জানা যায়নি। তাঁকে সংকটজনক অবস্থায় GMCH হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই বৃদ্ধ ব্যক্তি তরুণীকে মারধর করেছেন। যদিও কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। বৃদ্ধ ব্যক্তির হাতেও রক্তের দাগ দেখা গেছে। ইতিমধ্যেই তাঁকে আটক করেছে পল্টনবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *