শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৪ মে : খোঁজ শিলচরের উদ্যোগে সোনাই এনজিএইচএস স্কুল মাঠে গোলের বন্যায় ভাসিয়ে দিল সোনাই টাউন একাদশ। রবিবার পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে বাগপুর এফসিকে ৭–১ গোলে পরাজিত করেছে তারা। খেলার শুরু থেকেই সোনাই টাউন ১১ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। জোড়া গোল করেন কে রণবীর সিং ও সাজু আহমদ। রণবীর ১ ও ১৪ মিনিটে এবং সাজু আহমদ ৩ ও ৫৬ মিনিটে অসাধারণ জোড়া গোল করেন। শহিদ আহমদ ১১ মিনিটে আরও একটি গোল যোগ করেন, আর লাল মার ৩০ মিনিটে জালে বল পাঠান। ৬২ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন মার্টিন মার। এ দিকে, বাগপুর এফসির হয়ে একমাত্ গোলটি করেন জাবির আহমদ ৬৪ মিনিটে।
অসাধারণ পারফরম্যান্সের জন্য কে রণবীর সিংকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। খোঁজ শিলচরের সম্পাদক সাজল লস্কর এবং সোনাই প্রাক্তন পুরপতি আনোয়ার হোসেন লস্কর তাঁর হাতে পুরস্কার তুলে দেন। ম্যাচ পরিচালনা করেন রাকিব হোসেন বড়ভূইয়া, বুলবুল লস্কর,
রুবেল মজুমদার ও আব্দুল জলিল আহমদ। সোমবার কোনও ম্যাচ অনুষ্ঠিত হবে না।



