ডাম্পারের ধাক্কায় স্ত্রীর পর স্বামীর মৃত্যু, সঙ্কটজনক শিশু

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মে : নগাঁওয়ের বড়ঘাট বাইপাসে দ্রুতগতির ডাম্পারের ধাক্কায় স্ত্রীর পর স্বামীর মৃত্যু ঘটল। রবিবার সকালে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন বাইক চালক তথা মৃত মহিলার স্বামী মাইরাম সিংনার। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একমাত্র শিশুসন্তানটি। ডাম্পার চালকের একটি ভুলেই তছনছ হয়ে গেল একটি সুখী পরিবার। দুর্ঘটনাটি সংঘটিত হয় শনিবার। জানা গেছে, বাইকে ছিলেন স্বামী-স্ত্রী ও তাঁদের কচি সন্তান। ঘটনাস্থলে মৃত্যু হয় কবিতা ইংতিপি নামে মহিলার। তাঁরা কার্বি আংলং জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতিতে আসা ডাম্পারটি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি আটক করে জনগণ। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *