লালায় উদ্ধার হেরোইন, গ্রেফতার ২

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ মে : হাইলাকান্দি জেলার লালা থানার পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হলো সন্দেহজনক হেরোইন। নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, রাজ্যেশ্বরপুর সপ্তম খণ্ডের বাসিন্দা হাবিজুর রহমান (১৯) ও দিলোয়ার হোসেন লস্কর (৩০)কে আটক করা হয়। অভিযানের সময় তারা একটি স্কুটি নিয়ে চলাচল করছিলেন।

তল্লাশি চালিয়ে পুলিশ স্কুটির সিটের স্টোরেজ কম্পার্টমেন্টের নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১০ গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরীক্ষার জন্য পাঠানো হবে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *