বরাক তরঙ্গ, ১৪ মে : বিদ্যাভারতীর অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের অন্তর্গত শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের দ্বারা পরিচালিত পানিভরা সংকুলের অন্তর্গত নরসিংহপুর সরস্বতী বিদ্যানিকেতনে বুধবার শিশুবাটিকা মাতৃ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিদ্যাভারতী উত্তর-পূর্ব ক্ষেত্রের শিশুবাটিকা প্রমুখ আনন্দ সূত্রধর, বিদ্যাভারতী দক্ষিণ-অসম প্রান্তের শিশুবাটিকা প্রমুখ রাখি দাস মহাশয়া এবং শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিন-অসম প্রান্তের সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত উপস্থিত ছিলেন। এছাড়া নরসিংহপুর সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান আচার্য, সভাপতি বীরেশচন্দ্র নাথ, সম্পাদক মদনমোহন কৈরী, দত্তপুর সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান আচার্য বিশাল রুদ্রপাল এবং পানিভরা সংকুলের সংকুল প্রমুখ ঋতুপর্ণা পাল উপস্থিত ছিলেন। সংকুলের অন্তর্গত প্রত্যেক স্কুলের প্রমুখ, সহ-প্রমুখ, আধিকারিক-আধিকারিকা বৃন্দ এবং একাধিক বিদ্যালয়ের বিদ্যার্থীদের মায়েরাও অংশগ্রহণ করেন।
কর্মশালায় মায়েরা তাদের কচিকাঁচা শিশুদের শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন। উপস্থিত আধিকারীগণের মূল্যবান বক্তৃতা ও কার্যকলাপের মাধ্যমে মাতৃকর্মশালা সফলভাবে সম্পন্ন হয়। পরিশেষে বিদ্যানিকেতনের প্রধান আচার্য পান্নালাল নাথের ধন্যবাদ জ্ঞাপন ও কল্যান মন্ত্রের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।



