মণিপুরে গীৰ্জা নেতাদের হত্যার প্রতিবাদে ডিব্ৰুগড়ে মোমবাতি মিছিল, শান্তির আহ্বান

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ মে : মণিপুরে তিনজন গীৰ্জা নেতাকে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করে বুধবার ডিব্ৰুগড়ে অনুষ্ঠিত হয় এক মোমবাতি মিছিল। হিংসাগ্রস্ত মণিপুরে দ্রুত শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় ও গীৰ্জা সংগঠনের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।

ডিব্ৰুগড়ের কুকি ওয়ারশিপ সার্ভিস (KWS)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সম্প্রদায়ের পাদ্রি, গীৰ্জা নেতা এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত থেকে নিহত তিন গীৰ্জা নেতার প্রতি শ্রদ্ধা জানান এবং ঘটনার তীব্র নিন্দা করেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডিব্ৰুগড় ইন্টার চার্চ ফোরাম (DICF)-এর উপদেষ্টা তথা KWS ডিব্ৰুগড়ের সহ-সভাপতি ডা. লামখোলাল ডৌঙ্গল বলেন, এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি মণিপুৰে দ্রুত শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।

এই কর্মসূচিতে ক্যাথলিক চার্চ, PCI চার্চ, CNI চার্চ এবং নাগা খ্রিস্টান ফেলোশিপ-সহ বিভিন্ন গীৰ্জা সংগঠনের ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ফাদার জয় পাল্লিকুনেল, রেভারেন্ড ডেভিড, রেভারেন্ড নোয়েল স্বৰ্গোয়ারি, রেভারেন্ড সাংমা এবং পাস্টর সেনডোনিয়াঙ্গার-সহ বহু বিশিষ্ট ধর্মীয় নেতা। এছাড়াও KWS-এর পাস্টর জোসেফ, সভাপতি পি. চংলোই, সম্পাদক জামপু গুইতে, হাউ ফিয়াম্পু, সহকারী সম্পাদক সাংবই ডৌঙ্গল এবং সোনপাউ-সহ অন্যান্য সদস্যরাও মোমবাতি মিছিলে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *