মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ মে : ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ দাম্পত্য জীবনের ২৬ বছর পূর্তি উপলক্ষে দিসপুরস্থিত মন্ত্রী আবাসে আবেগঘন পরিবেশে উদযাপিত হলো পাথারকান্দি বিধানসভার জনপ্রিয় বিধায়ক তথা অসম সরকারের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও তাঁর সহধর্মিণী মধুমিতা পালের বিবাহবার্ষিকী।
সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মন্ত্রী আবাস চত্বর। ফুলের তোড়া, শুভেচ্ছাবার্তা ও উপহারে ভরে ওঠে গোটা অনুষ্ঠানস্থল। সকলের মুখে ছিল একটাই প্রার্থনা—এই সুন্দর দাম্পত্য জীবন যেন আরও দীর্ঘ, সুখী ও সমৃদ্ধ হয়।
দিনভর শুভেচ্ছা জানাতে অতিথিদের আগমনে মন্ত্রী আবাস যেন এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কেক কেটে বিবাহবার্ষিকী উদযাপন। এসময় উপস্থিত সকলে করতালির মাধ্যমে কৃষ্ণেন্দু পাল ও মধুমিতা পালকে শুভেচ্ছা জানান এবং তাঁদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখী জীবনের কামনা করেন।

সহধর্মিণী মধুমিতা পাল বলেন, “আজকের এই ভালোবাসা ও সম্মানে আমরা সত্যিই আপ্লুত। পরিবারের সদস্যদের মতো পাশে থেকে সকলে যেভাবে শুভেচ্ছা জানিয়েছেন, তা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। সকলের আশীর্বাদই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ।”



