বরাক তরঙ্গ, ১২ মে : শিলচর শশ্মান ঘাট উন্নয়ন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক সভা। সভায় উপস্থিত কমিটির সদস্যরা জানান, বিগত কয়েক বছরে উৎসবের সময় বিপুল সংখ্যক ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে এদিনের সভায় শশ্মান কালী মন্দিরের উপরে প্রসাদ বিতরণের জন্য একটি হল রুম নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত ভবন নির্মাণে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।
সভা চলাকালীন মন্দিরের দানবাক্সও উপস্থিত সকলের সামনে খোলা হয়। কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, এলাকাবাসী ও ভক্তদের সক্রিয় সহযোগিতায় নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
শিলচর শশ্মান ঘাট উন্নয়ন কমিটির বার্ষিক সভা



