টুকেরগ্রাম বিওপি রোডে নতুন বস্তীর দিকের ফুট ব্রিজে সব ধরণের চলাচল বন্ধ

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ মে : পূর্ত বিভাগের শ্রীভূমি নর্থ টেরিটোরিয়্যাল রোড সাবডিভিশন থেকে জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, নতুন বস্তি থেকে টুকেরগ্রাম বিওপি অভিমুখী সড়কের উপর অবস্থিত ফুট ব্রিজটি সব ধরণের যানবাহন চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এতে জানানো হয়েছে, বিদ্যমান ফুট ব্রিজটির মাঝের অংশে হঠাৎ ধস দেখা দেওয়ায় জনগণের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও জানানো হয়েছে, বিশ্বব্যাংকের অর্থায়নে এআরআরবিপি-এর অধীনে ওই একই স্থানে নতুন অনুমোদিত আরসিসি ব্রিজের নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ, পরিবহন সংস্থা, ঠিকাদার এবং আইন প্রয়োগকারী সংস্থাকে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে এবং সতর্কতার জন্য ব্রিজের দুই প্রান্তে প্রয়োজনীয় নির্দেশিকা ও সাইনবোর্ড স্থাপন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *