বরাক তরঙ্গ, ১০ মে : কাছাড়ের প্রাক্তন ও বর্তমান বঙাইগাঁও জেলার সিনিয়র পুলিশ সুপার তথা বিশিষ্ট লেখক ও গবেষক নুমাল মাহাত্তাকে সাহিত্য ও গবেষণা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘অসম সাহিত্য সভার সভাপতির বিশেষ সাহিত্য সম্মান-২০২৫’ প্রদান করা হচ্ছে। এই সম্মাননার খবরে বঙাইগাঁও সহ সমগ্র রাজ্যের সাহিত্য ও সাংস্কৃতিক মহলে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, আগামী ১৬ মে গুয়াহাটির অসম সাহিত্য সভা-র ভগবতীপ্ৰসাদ বরুয়া ভবনের সঙ্গীতাচার্য লক্ষীরাম বরুয়া সদনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি সাহিত্যচর্চা ও গবেষণামূলক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদান দীর্ঘদিন ধরেই প্রশংসিত হয়ে আসছে।



