হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামী দিনেও রাজ্যের উন্নয়ন ও অগ্রগতি হবে : কমলাক্ষ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ ১০ মে : অসম রাজনীতিতে আজ সূচিত হলো এক নতুন অধ্যায়। গুয়াহাটির অটল বিহারী বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত এনডিএ বিধায়ক দলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে নেতা ও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হলেন ড. হিমন্ত বিশ্ব শর্মা এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান কাটিগড়ার নবনির্বাচিত বিধায়ক ও হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ সহযোদ্ধা কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী ও জনমুখী নেতৃত্বে অসম আগামী দিনেও উন্নয়ন, অগ্রগতি ও সুশাসনের পথে আরও দ্রুত এগিয়ে যাবে।

কমলাক্ষ দে পুরকায়স্থ আরও বলেন, এই নির্বাচন শুধুমাত্র একটি সাংগঠনিক সিদ্ধান্ত নয়, বরং অসমের উন্নয়নযাত্রাকে আরও গতিশীল করার এক দৃঢ় বার্তা। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও বিনিয়োগের ক্ষেত্রে গত কয়েক বছরে যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে, তা আগামী দিনে আরও ত্বরান্বিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।এদিনের বৈঠকে এনডিএ-র বিধায়ক ও শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে দলীয় ঐক্য আত্মবিশ্বাস এবং উন্নয়নমুখী রাজনীতির এক শক্তিশালী ছবি ফুটে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *