শিলচর সংগীত বিদ্যালয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপন, ঋতুরঙ্গে মুগ্ধ দর্শক

Spread the news

বরাক তরঙ্গ, ১০ মে : বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিলচর সংগীত বিদ্যালয়ে শনিবার সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী পালন করা হয় অত্যন্ত নান্দনিক ও আবেগঘন পরিবেশে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যা দর্শকদের গভীরভাবে মুগ্ধ করে।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের রবীন্দ্র বিভাগের শিক্ষক ড. শুভাশিস চক্রবর্তীর পরিচালনায় পরিবেশিত ‘ঋতুরঙ্গ’।

এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ শিক্ষক-শিক্ষিকারা যৌথভাবে সমবেত সংগীত ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপধীর ভট্টাচার্য এবং আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বতোষ চৌধুরী। তাঁরা প্রাঞ্জল ও তাৎপর্যপূর্ণ ভাষণে রবীন্দ্রসাহিত্য, রবীন্দ্রসংগীত এবং মানবতাবাদের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক ভাস্কর দাস সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ নন্দিনী চক্রবর্তী। পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভাস্কর দাস। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি আকাশবাণী ও দূরদর্শনের ঘোষিকা এবং বাচিক শিল্পী পঞ্চতপা চৌধুরীও অংশ নেন। তিনি মনোজ্ঞ ভঙ্গিতে দুটি কবিতা পাঠ করেন, যা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *