শুভেচ্ছা জানালেন কৌশিক রায়ও
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ মে : রবিবার সকালের গুয়াহাটির বশিষ্ঠস্থিত রাজ্য বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত বিধায়ক দলের বৈঠকে অসম বিজেপি বিধায়ক দল ও এনডিএ বিধায়ক দলের নেতা হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ড. হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও লক্ষীপুরের কৌশিক রায়। তাঁরা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাকে গলায় উত্তরীয় পরিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এদিকে, এক শুভেচ্ছা বার্তায় কৃষ্ণেন্দু পাল বলেন, ড. হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী চিন্তাভাবনা, বলিষ্ঠ প্রশাসনিক দক্ষতা এবং জনমুখী নেতৃত্বের ফলেই আজ অসম উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তাঁর নেতৃত্বে রাজ্যে শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নের ধারা আরও গতিশীল হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে যে ঐতিহাসিক পরিবর্তন এসেছে, তা রাজ্যের সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, শিল্পোন্নয়ন, নারী সুরক্ষা এবং যুব সমাজের কর্মসংস্থানের মতো একাধিক ক্ষেত্রে সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কৃষ্ণেন্দু পাল এও বলেন ড. হিমন্ত বিশ্ব শর্মা একজন দূরদর্শী ও কর্মঠ নেতা। তাঁর নেতৃত্বে অসমে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আগামী দিনেও তাঁর নেতৃত্বে অসম আরও শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্যে পরিণত হবে।



