১২ মে যান চলাচলে একাধিক বিশেষ নির্দেশিকা

Spread the news

বরাক তরঙ্গ, ৯ মে : ১২ মে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীতে যান চলাচলে একাধিক বিশেষ নির্দেশিকা জারি করেছে প্রশাসন। অনুষ্ঠান চলাকালীন যানজট এড়াতে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, কইনাধরা-বিমানবন্দর সংযোগকারী সড়কে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভারী যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কইনাধৰা থেকে AEC পয়েন্ট পর্যন্ত শুধুমাত্র এক লেনে যান চলাচলের অনুমতি দেওয়া হবে।

ট্রাক, ডাম্পারসহ ভারী যানবাহনকে এই পথ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে GS রোড দিয়ে চলাচলের পরামর্শ দিয়েছে প্রশাসন। তবে জরুরি পরিষেবার কথা মাথায় রেখে একটি লেন খোলা রাখা হবে।

এদিকে, জাতীয় সড়কের সার্ভিস লেনে যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বতাহঘুলি, পাঞ্জাবারী, ছয়মাইল এবং খানাপাড়া এলাকার রাস্তার ধারে যানবাহন পার্কিংয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শপথগ্রহণ অনুষ্ঠানে আগত অতিথি ও যানবাহনের জন্য সরুসজাই, বশিষ্ঠ পথ এবং শহিদ ন্যাস পথ এলাকায় বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সংবাদমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *