বরাক তরঙ্গ, ৯ মে : রাজ্যে ফের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। শনিবার দুপুর ২টা ৪০ মিনিট নাগাদ অসমের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের জোরালো কম্পন টের পান মানুষ। National Center for Seismology-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৫।
ধুবড়ি, বিলাসিপাড়া, গৌরীপুর ও কোকরাঝাড়-সহ নিম্ন অসমের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের সময় বহু জায়গায় দরজা-জানালা কেঁপে ওঠে এবং ঘরের আসবাবপত্র সামান্য নড়াচড়া করতে দেখা যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা।
ভূমিকম্পের জেরে কিছুটা আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এছাড়াও অসমের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং ভুটানের কয়েকটি এলাকাতেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।



