পাথারকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৮ মে : পাথারকান্দিতে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।  দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। নিহত ব্যক্তির নাম প্রতুল মালাকার। তিনি রামকৃষ্ণনগর এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, ত্রিপুরার পানিসাগর এলাকা থেকে বাইকে করে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন প্রতুল মালাকার। পথে পাথারকান্দি এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বাইক।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। প্রতুল মালাকার এলাকায় একজন পরিচিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *