বরাক তরঙ্গ, ৮ মে : গুয়াহাটিতে গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর চেম্বারে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন সোনাই আসমে জয়ী প্রার্থী আমিনুল হক লস্কর। শুক্রবার সাক্ষাৎকারে বিভিন্ন সামাজিক, জনকল্যাণমূলক ও সমসাময়িক বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎপর্বে নির্বাচনের সময় হাফিজ রশিদ আহমদের গুরুত্বপূর্ণ সহযোগিতা, দিকনির্দেশনা এবং জনসমর্থন আদায়ে তাঁর সক্রিয় ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। লস্কর জানান, মানুষের মাঝে গিয়ে যেভাবে তিনি সমর্থন গড়ে তুলতে সহায়তা করেছেন, তা সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, একজন অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে হাফিজ রশিদ আহমদের উৎসাহ ও সহযোগিতা তাঁকে অনুপ্রাণিত করেছে। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।



