কাকডোঙ্গা নদী থেকে উদ্ধার কাজিরাঙা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার দেহ

Spread the news

বরাক তরঙ্গ, ৭ মে : গোলাঘাট জেলার দেরগাঁও এলাকার কাকডোঙ্গা নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেড়গাঁও পুলিশ ও এসডিআরএফের যৌথ তৎপরতায় মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, মৃত যুবক কাজিরাঙা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র ছিলেন। তাঁর নাম টি চালিবা চংতম (২৪)। তিনি নাগাল্যান্ডের কিফির এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোলাঘাট অসামরিক চিকিৎসালয়ে পাঠানো হয়েছে। তবে কী কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে দেরগাঁও পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *