কেরলম হাতছাড়া CPI(M)-র, ক্ষমতায় আসছে কংগ্রেস

Spread the news

৪ মে : বাম দুর্গে ফাটল। কেরলম ও হাতছাড়া হয়ে গেল সিপিআই(এম) নেতৃত্বাধীন এলডিএফের। ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস শাসিত ইউডিএফ। ১৪০ আসনের বিধানসভা নির্বাচনে ইতিমধ্য়েই সংখ্যাগরিষ্ঠতা পার করেছে ইউডিএফ।

রাজনীতির মানচিত্রে অধিকাংশ রাজ্য থেকেই মুছে গিয়েছে সিপিআই(এম)। একমাত্র কেরলের ক্ষমতায় তাদের আসা-যাওয়া ছিল। তবে এবার এক্সিট পোলেই আভাস মিলেছিল যে কেরলে ফের সরকার পরিবর্তন হতে চলেছে। ভোটগণনা শুরু হতেই সেই চিত্রই উঠে এল। কেরলে হারের সঙ্গে সঙ্গে দেশের আর কোনও রাজ্যে ক্ষমতায় থাকল না বামেরা।

লোকসভায় বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের প্রবীণ নেতা রাহুল গান্ধি এই নির্ণায়ক রায়ের জন্য কেরলের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেন, কেরল ইতিমধ্যেই প্রতিভা ও সম্ভাবনা রয়েছে এবং এখন সেখানে ইউডিএফ সরকার রয়েছে, যাদের এই দু’টিকেই কাজে লাগানোর একটি সুদূরপ্রসারী পরিকল্পনা আছে । নিজের এক্স হ্যান্ডেলে গান্ধি লিখেছেন, “সত্যিকারের এই নির্ণায়ক রায়ের জন্য কেরলে আমার ভাই ও বোনদের ধন্যবাদ । কঠোর পরিশ্রমে ও সুষ্ঠুভাবে পরিচালিত প্রচারণার জন্য ইউডিএফের প্রত্যেক নেতা ও কর্মীকে অভিনন্দন । আমি আগেও যেমন বলেছি, কেরলে প্রতিভা আছে, কেরল সম্ভাবনা আছে এবং এখন সেখানে ইউডিএফ সরকার রয়েছে, যাদের এই দু’টিকেই কাজে লাগানোর একটি সুদূরপ্রসারী পরিকল্পনা আছে । আমি শীঘ্রই আমার কেরল পরিবারের সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *