৪ মে : বাংলার বিধানসভা নির্বাচনে অভাবনীয় জয়ের খবর দিল্লিতে পৌঁছাতেই উৎসবে মেতেছে বিজেপি নেতৃত্ব। এরই মাঝে দিল্লির সদর দপ্তরে পৌঁছালেন ধুতি-পাঞ্জাবি পরিহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে উপস্থিত রয়েছেন বিজেপির সভাপতি নিতিন নবীন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা আগেই পৌঁছেছিলেন দলীয় কার্যালয়ে।
দিল্লির সদর দপ্তর থেকে দেশবাসীকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী আজকের দিনটিকে ‘ঐতিহাসিক ও অভূতপূর্ব’ বলে অভিহিত করেন। বাংলার মানুষের এই রায়কে গণতন্ত্রের জয় হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি। এর পাশাপাশি বিজেপির কোটি কোটি সমর্থকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে। তাই বদলা নয় এবার বদল হবে।
এই জয়ের মধ্যে দিয়ে বাংলায় নতুন দিনের শুরু হয়েছে বলেও দাবি করেন মোদি। এর পাশাপাশি দলীয় কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান তিনি। এরই মাঝে তিনি বাংলার মানুষের উদ্দেশ্যে জানান, বঙ্গের উন্নতির জন্য বিজেপি অক্লান্ত ভাবে কাজ করে যাবে। তাঁর কথায় অনুপ্রবেশ সমস্যার কথাও উঠে আসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দনাও শোনা যায় এদিন তাঁর গলায়। প্রধানমন্ত্রীর আগমনে সদর দপ্তরে অকাল হোলির পরিবেশ তৈরি হয়, চলে অবিরাম জয়ধ্বনি



