শিলচরের জলমগ্ন এলাকা পরিদর্শনে রাজদীপ রায়, দ্রুত সাফাইয়ের নির্দেশ

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ মে : প্রবল বর্ষণে বরাক নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কাছাড় জেলার শিলচর শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে নিচু এলাকাগুলিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে এলাকা পরিদর্শনে যান প্রাক্তন সাংসদ ও বিজেপির প্রার্থী ডাঃ রাজদীপ রায়। তিনি শহরের বেরেঙ্গা নদীবাঁধসহ একাধিক জলাবদ্ধ এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেন। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে নালা-নর্দমা পরিষ্কার ও সাফাই কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।

কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে। অপরিকল্পিত নগরায়ন এবং যত্রতত্র আবর্জনা ফেলার কারণে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, যার ফলে জল নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিলচরের নিম্নাঞ্চলের বাসিন্দাদের উপর, যারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *