অ্যাডভান্স মণিপুরিতে রাজ্যসেরা সোনাই সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই ছাত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : উচ্চমাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সোনাই সিনিয়র সেকেন্ডারি স্কুল। অ্যাডভান্স মণিপুরি বিষয়ে রাজ্যের সর্বোচ্চ নম্বর ১০০-র মধ্যে ৯১ পেয়েছেন স্কুলের দুই ছাত্রী। তাঁরা হলেন এস সেরিনা চানু সিংহ, ও এস সুনালি সিংহ। একই বিষয়ে এই দুই ছাত্রীর রাজ্যসেরা সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। অন্যদিকে, সামগ্রিক সর্বোচ্চ নম্বর অর্জন করেছে স্কুলের ছাত্রী তামান্না মজুমদার। তামান্না মোট ৮৭.৫ শতাংশ নম্বর লাভের পাশাপাশি ৫টি বিষয়ে লেটার মার্কস অর্জন করে সবার নজর কেড়েছে।

স্কুলের ছাত্রছাত্রীরা এবারের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করে প্রতিষ্ঠানের শিক্ষাগত মান উজ্জ্বল করে তুলেছেন। এবারের পরীক্ষায় মোট ৪৯ জন ছাত্রছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। দ্বিতীয় বিভাগে পাশ করেছেন ৩৫ জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১১ জন। সর্বমোট পাসের হার দাঁড়িয়েছে ৮৮.৭৯ শতাংশে।

এছাড়া স্কুলের সামগ্রিক ফলাফলে মোট ১৭ জন ছাত্রছাত্রী স্টার মার্কস অর্জন করেছেন। ৬৬টি লেটার মার্কস এবং ১টি ডিস্টিংশন এসেছে প্রতিষ্ঠানের ঝুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *