ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে ঈদ মিলনোৎসব সম্মিলনীর

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বঙ্গভবনে নানা কর্মসূচি ও উৎসাহের সঙ্গে পালিত হলো ঈদ মিলনোৎসব। রবিবার সন্ধ্যায় ঈদ সম্মিলনী উদযাপন কমিটি’র আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে মুখর হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরান তিলাওয়াতের মাধ্যমে। এরপর হামদ পরিবেশন করেন মওসিকা কয়েস লস্কর এবং নাত পরিবেশন করেন কাসিম রাজা কাদিরি।

দ্বিতীয় পর্বে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ ও আইনজীবী মকব্বীর আলি বড়ভূইয়া, আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী নিবন্ধক ড. আবুল হাসান চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ড. অরুণকুমার শিপানি, অবসরপ্রাপ্ত ক্রীড়া আধিকারিক বদর উদ্দিন মজুমদার এবং কণ্ঠশিল্পী মঞ্জুশ্রী দাস।

পরবর্তী সাংস্কৃতিক পর্বে গজল, বাংলা গান, মুর্শিদী, মারিফতি ও লোকসঙ্গীতের মনোজ্ঞ পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন স্থানীয় শিল্পীরা। এতে অংশগ্রহণ করেন বিদান লস্কর, তাহেরা বেগম লস্কর, মওসিকা কয়েস লস্করসহ অন্যান্য শিল্পীরা। অংশগ্রহণকারী সকল শিল্পীদের সংস্থার পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

উল্লেখ্য, বিশেষ কারণে উপস্থিত থাকতে না পারায় প্রাক্তন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড় এবং বিশিষ্ট চিকিৎসক ড. অরুণ কুমার শিপানিকে পরবর্তীতে অন্য অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে সংস্থার সভাপতি তৈমুর রাজা চৌধুরী, সম্পাদক মাজুদ আহমেদ লস্কর, কার্যকরী সভাপতি সিহাব উদ্দিন আহমেদ, সামিনুল হক বড়ভূইয়া, ইকবাল বাহার লস্কর, সুমিম আহমেদ মাঝারভূইয়া, প্রতিষ্ঠাতা সম্পাদক মাহবুবুল বারি (মামুন), আপ্তাব উদ্দিন লস্করসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলন উদ্দিন লস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *