২৩ জুলাই : বদল কেন্দ্রের উচ্চ শিক্ষা সচিব। অ্যাপয়েনমেন্টস কমিটি অফ দি ক্যাবিনেট (ACC) কেন্দ্রের উচ্চ শিক্ষা সচিব পদে নিয়োগ করল নরেশ পাল গাঙ্গোয়ারকে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রকের অধীনে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের সচিব পদে নিযুক্ত হলেন তিনি। এতদিন ওই পদে ছিলেন বিনীত জোশী, তাঁকে পঞ্চায়েত মন্ত্রকে বদলি করা হয়েছে।
নরেশ পাল গাঙ্গোয়ার ১৯৯৪ সালের কেরালা ব্যাচের আইএএস অফিসার। নিট-এর প্রশ্নফাঁস নিয়ে দিল্লির বুকে যখন আন্দোলন চলছে, তখনই এই খবর সামনে এল।
নরেশ পাল গাঙ্গোয়ার এর আগে পশুপালন, ফিশারির সেক্রেটারি ছিলেন। তাঁকে এ বার উচ্চ শিক্ষা সচিব করা হলো। বিনীত জোশী আপাতত বিবেক ভরদ্বাজের জায়গায় দায়িত্বে আসছেন। এ দিন আরও একাধিক সেক্রেটারি পদে বদলির ঘোষণা করা হয়েছে।



